মাদারীপুর রাজৈরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৭:৪৮ অপরাহ্ন   |   জাতীয়


রাজৈর থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ


মাদারীপুরে উজ্জ্বল শেখ (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার  সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোটঘর

 হাসানকান্দি সড়কের জেলের পুকুরপাড় নামক স্থানের কিনাই হাওলাদারের পুকুরপাড়ে  লাশটি উদ্ধার করা হয়। 

নিহত উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ  দেয় এলাকাবাসী ।

 পরে পুলিশ এসে  লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায়  গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে  ডাকাতি করার সময় অন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে বলেও জানিয়েছে পুলিশ 

প্রাথমিকভাবে ধারণা করছে। 


মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহত উজ্জলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। উজ্জ্বল নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে রাজৈর থানার পুলিশ।

জাতীয় এর আরও খবর: