মানবতার পাশে এগিয়ে আসতে চায় "বন্ধু ফাউন্ডেশন "।
হাফিজুর রহমান কাশিয়ানী, (গোপালগঞ্জ)ঃ
"বন্ধু ফাউন্ডেশন " একটি অনলাইন ভিত্তিক সামাজিক উন্নয়নের সংগঠন। একঝাঁক সাহসী তরুন-তরুনীদের নিয়ে গঠিত অনলাইন সমাজসেবী সংগঠন "বন্ধু ফাউন্ডেশন "
২০১৪ সালের এস এস সি ব্যাচের সকল তরুন-তরুনীদের নিয়ে এ সংগঠন গড়ে ওঠে।
সংগঠনটি মোঃরুবেল মোল্যার ও সাধারণ সম্পাদক মোঃ কারিমুল হকের নেতৃত্বে এ সংগঠন গড়ে ওঠে।
পরবর্তীতে সকল বন্ধুদের নিয়ে সংগঠনটি পুর্ণাঙ্গ করা হয়। এ সংগঠনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়। সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয় মোঃ কারিমুল হক ও অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন লায়লা হক রিতু।
সংগঠনের সভাপতি মোঃ রুবেল মোল্যা আলোচিত বার্তাকে জানায়, তারা সকল বন্ধুদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে এবং করোনা মহামারি প্রতিরোধ করতে অসহায় মানুষের পাশে থাকতে তারা সকলে কাধে হাত রেখে যেতে সবসময়ই প্রস্তুত।
তিনি আরও জানায়, সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন এটি সর্বপরি নিজেদের অর্থায়নে মানুষের পাশে থাকতে চায়।
