আলহাজ্ব লুৎফুর রহমান সাহেব'র মৃত্যুুতে মাহবুব আলম'র শোক প্রকাশ।

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১১:৪১ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল করিম সিলেট থেকেঃ

ঐতিহ্যবাহী সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের বাসিন্দা, অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল কলেজের দাতা সদস্য, বিশিষ্ট দানবীর এবং প্রবীণ মুরুব্বি, রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং তাফসিরুল কোরআন সংস্থা রামপাশা'র পৃষ্ঠপোষক আলহাজ্ব লুৎফুর রহমান (লাখাই) আজ ২২-০৭-২০২০ ইং সকাল ১১.২০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) 


উনার মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী মোঃ মাহবুব আলম। এক শোক বার্তায় মাহবুব আলম বলেন, আলহাজ্ব লুৎফুর রহমান ছিলেন  অসংখ্য সংগঠনের পৃষ্ঠপোষক এবং দাতা।উনার মৃত্যুতে আমরা  একজন সাদা মনের দান বীর মানুষকে হারালাম। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে যেন কবুল করেন, এই কামনা করি। 


পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য এবং উনার শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জাতীয় এর আরও খবর: