সিএসডি খাদ্য গুদামের সর্দার জামাল হত্যাকান্ডের মূল আসামী আমিরসহ চার আসামী জেল হাজতে।

 প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১২:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়


 খুলনা ব্যুরো প্রধানঃ

 জিয়াউল ইসলাম: মহেশ্বরপাশা  খাদ্য গুদামের সর্দার, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য জামাল হত্যাকান্ডের মুল আসামী মো. আমির হোসেনকে নওয়াপাড়া থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রধান আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বিকার করেছে। হত্যাকান্ডের ঘটনায় মোট ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে অপর একজনের সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ তাকে খুচ্ছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোশারফ হোসেন জানিয়েছেন, মামলার মুল আসামী আমির হোসেনকে অভয়নগর থানা এলাকা থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত ও হত্যার কারণ এবং জড়িতদের নাম প্রকাশ করেছে। ২২ জুলাই বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে আমির হোসেনের ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি বলেন এই মামলায় এজাহার ভুক্ত আসামী সকলকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে একজনের নাম উঠে আসায় তাকে গ্রেফতারের চ্ষ্টো চলছে।

জাতীয় এর আরও খবর: