পৌর মেয়র জুয়েল আহমেদ এর রোগমুক্তির জন্য উজিরপুর ৬নং পৌর এলাকায় দোয়া ও মিলাদ অনুষ্টিত।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
কমলগঞ্জের উজিরপুর ৬ নং পৌর এলাকায় পৌর মেয়র জুয়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুব লীগের সদস্য নুরুল ইসলাম ইলিয়াস ও আল-আমিন সমাজকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক আব্দুস সামাদের উদ্যােগে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়।
উক্ত দোয়ায়, উজিরপুর, রাজারগাও ও বাল্লারপার সহ বিভিন্ন এলাকার জনসাধারণ শরিক হোন এবং পৌর মেয়র জুয়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
উজিরপুর জামে সমজিদের খতিম হাফিজ আব্দুল হামিদ ও ভানুগাছ জামে সমজিদের খতিম হাফিজ আব্দুস সালাম দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
পৌর মেয়র জুয়েল আহমেদ সহ দেশের সর্বস্থরের মানুষের জন্য দোয়া কামনা করা হয়।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম, সাংবাদিক অর্জুন নিধু, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক জায়েদ আহমেদ সহ এলাকার যুব সমাজ ও এলাকার গণ্যমান্য মুরব্বিরা।
