মাদারীপুর রাজৈর থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ ফারুক হোসেন :
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ২২ জুলাই বুধবার রাত্র সাড়ে নয়টার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন ঘোষালকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ইশ্রাফিল শেখ(২৪), পিতাঃ মৃত রহমান শেখ ও মোঃ বাবু শিকদার (৩২), পিতাঃ মৃত কালাচাঁন শিকদার, উভয় সাং- মজুমদারকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর’দেরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।
এসময় আটককৃত আসামীদ্বয়ের নিকট হতে ৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রিত নগদ ১ হাজার টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীদ্বয়কে র্যাবের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
