বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত টুঙ্গিপাড়া মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা।

 প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৭:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রিয়াদুল হক লিমন বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ‌নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।


আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


এসময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস, ‌ দপ্তর সম্পাদক -নাইমুল ইসলাম কল্লোল, শেখ পলিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: