ইউএনও’কে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা।

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২০, ১০:১৫ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ’কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।


আজ মঙ্গলবার ১১ টায় উপজেলা কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্নার নেতৃত্বে ইউএনও সাব্বির আহমেদ’কে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।


ইউএনও সাব্বির আহমেদ বদলিজনিত প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান, ইতালিতে নিয়োগ পেয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিরান হোসেন মিয়া, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফায়েকুজ্জামান ও সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, বাহাউদ্দিন তালুকদার সম্পাদক ও প্রকাশক (দৈনিক বাংলাদেশ সংবাদ), মোঃ ইব্রাহিম মোল্লা (পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকম আলোচিত বাতা` গোপালগঞ্জ জেলা প্রতিনিধি) মোঃ ইয়াসিন খান, (বর্তমান বাংলা), সহ অন্যান্য সাংবাদকর্মী।

জাতীয় এর আরও খবর: