গাজীপুর আমবাগ এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ।

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২০, ১০:২৩ অপরাহ্ন   |   জাতীয়


মোঃশফিকুল  ইসলাম  গাজীপুর জেলা রিপোর্টারঃ


গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ।


র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোলো রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ উত্তরপাড়া মিতালী ক্লাব এলাকায় অভিযান চালায়।


এ সময় মাদক ব্যবসায়ী রাজ্জাক শেখ (২৬) ও শাজাহান মিয়া (৩৭)কে আটক করে ।


এসময় তাদের কাছে থাকা ৫শ পিস ইয়াবা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করে করে র‍্যাব-১ এর সদস্যরা ।


মাদক ব্যবসায়ী রাজ্জাক ফরিদপুরের নগরকান্দা থানার কাকদি গ্রামের লালমিয়া শেখের ছেলে । সে আমবাগ এলাকার সনজিত মেম্বারের বাড়ি ভাড়াটিয়া ।


শাজাহান কুড়িগ্রামের রৌমারী থানার নতুন যাদুরচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে । বাঘিয়া নছের মার্কেট এলাকার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

জাতীয় এর আরও খবর: