ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহীর পকেট থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার।

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২০, ০৮:৩৭ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার ,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

ঝিনাইদহে রয়েল পরিবহন ও মোটর সাইকেল সংঘর্ষে রাজু আহম্মেদ রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত রানা ঝিনাইদহের আরাপপুর মাঝি পাড়ার কুদ্দুস হোসেনের ছেলে।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঝিনাইদহ টেক্সটাইল ইঙ্গিনিয়ারিং কলেজের সামনে এ ঘটনা ঘটে।


সুত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী নিহত রানা ঝিনাইদহ মাগুরা মহাসড়কে মাগুরা মুখি হয়ে যাচ্ছিল এসময় ঝিনাইদহ টেক্সটাইল ইঙ্গিনিয়ারিং কলেজের সামনে এলে ওপর দিক থেকে আসা রয়েল পরিবহনের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে সে গুরুত্বর আহত হয়। সেসময় স্থানীয়রা দেখে তাৎক্ষনিক ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 


উল্লেখ্যঃ হাসপাতাল সুত্রে জানা গেছে, নিহত রাজু আহম্মেদ রানা'র হাত ও পায়ে গুরতর আঘাত লেগেছে দেখে, দ্রুত চিকিৎসা দেওয়ার সময় রোগীর কাছে যে জিনিষপত্র ছিলো বিশ্বস্ততার ক্ষেত্রে তার সাথে থাকা স্বজনদের কাছে বুঝে দেওয়ার সময় একটি সিগারেটের প্যাকেটে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পায়।

জাতীয় এর আরও খবর: