মুকসুদপুরে র্যাবের হাতে দেশীয় ওয়ান শুটারগানসহ ফরহাদ শেখ আটক।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জর মুকসুদপুর থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী ফরহাদ শেখকে (৪০) আটক করেছে মাদারীপুর র্যাব-৮ । মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপ্রসন্নদী গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটককৃত ফরহাদ শেখ (৪০) মুকসুদপুর উপজলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মৃতঃ আক্কাস ছেলে।
বুধবার দুপুর র্যাব ৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দলের কমান্ডার, সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলামেরর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন শেখ (৪০) অস্ত্রসহ হাতে নাতে আটক হন। এসময় আটককৃত আসামীর নিকট হতে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেন। আটককৃত আসামীক জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। আসামীকে উদ্ধারকৃত অস্ত্রসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ সংক্রান্তে থানায় একটি অস্ত্র মামলা দায়ের সহ আটককৃতকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
