আজ ১৫ ই আগষ্ট
খোরশেদা মল্লিক ডলি
যার কথা মনে পড়ে তিনি শেখ মুজিব,
বাংলাদেশের প্রাণ,স্বাধীনতার গান।
বাঙ্গালী জাতির ভালোবাসাকে বুলেটের আঘাত ঝাঝড়া করেছে
কালোমুখি হায়েনার দল।
পিতা হারানোর শোকে রক্ত গড়িয়ে পড়ছে আজও বাঙ্গালীর বুকে।
যতদিন পৃথিবী রবে
মুজিব স্মৃতি থাকবে চিরতরে,
মুজিব মানে লক্ষ কোটি বীর বাঙ্গালী,
মুজিব মানে আর কিছু নয়
গৌরবময় এক জাতি।
বিশ্বজুড়ে শোকের ছায়ায় জাতি দিশেহারা,
১৫ অগাষ্ট বাংলাদেশের দুঃ স্বপ্নের ধারা।
কালোমুখি ঘাতক সেনার বুলেট নিল প্রাণ,
সেই আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান।।
