গুইমারায় লীন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুিষ্ঠিত।
গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় লীন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুিষ্ঠিত হয়েছে।কর্মশালার প্রধান লক্ষ হচ্ছে পার্বত্য এলাকায় মা ও শিশুর পুষ্টির উন্নয়নে অবদান রাখা।গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে সোমবার দিনব্যাপি উপজেলা হল রুমে লিডারশীপ টু এনসিউর এডকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় (আইডি এফ)এর লীন প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের উপজেলা সমন্বয় কারী জয়মোহন চাকমার সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ কর্মশালায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলন,ইউপি চেয়ারম্যানদের সম্পৃক্ত করে উপকার ভোগিদের কাজে লাগিয়ে লীন প্রকল্পের কার্যক্রম প্রসারিত করতে হবে।
