কলারোয়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
কলারোয়া গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় জেলার কলারোয়া উপজেলাধীন বয়ারডাঙ্গা গ্রামে গাছ মারতে যেয়ে গাছের তলায় চাপা পড়ে সোহাগ হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সে চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী বয়ারডাঙ্গা গ্রামের টুটল মাস্টারের পুকুর পাড়ের একটি নারকেল গাছ মারতে যেয়ে গাছের তলায় চাপা পড়ে মারা যায়।
নিহত সোহাগ হোসেন হিজলদী গ্রামের সাবুর আলীর ছেলে।
সে দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানা গেছে।
