জামালপুরের ইসলামপুরে প্রধান মন্ত্রীর উপহার ত্রান সামগ্রী চাল কল শ্রমিকদের মাঝে তোলে দেন আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
শাহীন আলম জামালপুরপ্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় গেল রাতে ইসলামপুর চাল কল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসেনের সঞ্চালনে উপজেলার চাল কল শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ত্রান সামগ্রী বিতরন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর (২) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর শেরপুরের সংরক্ষিত মহিলা অাসনের এমপি হোসনেয়ারা বেগম,ইসলাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের,উপজেলা ভাইসচেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,ত্রান বিষয়ক সম্পাদক আ:খালেক আখন্দ ,উপজেলাআওয়ামীলীগ,যুবলীগ,
ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই।
