শর্ত পূরণ করে প্রথম দিনে ভারতে গেল ২৩৭ জন পাসপোর্ট যাত্রী।

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২০, ০৬:৩৫ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ

 বাংলাদেশ থেকে পাসপোর্ট যোগে ভারতে প্রবেশের তিন শর্ত মেনে প্রথম দিন গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত , বেনাপোল  চেকপোষ্ট  ইমিগ্রেশন দিয়ে ২৩৩   ভারতীয় নাগরিক দীর্ঘ প্রায় ৫ মাস  বাংলাদেশে আটকে থাকার পর অবশেষে   দেশে ফিরছেন।বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩৩ ভারতীয় বাংলাদেশ ইমিগ্রেশনের কাযক্রম শেষে করে ভারতে প্রবেশ করছেন।আর এসময় ৪ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন ।প্রথম দিনেই যাত্রিদের উপচেপড়া ভীড় দেখা গেছে বেনাপোল  চেকপোষ্ট ইমিগ্রেশনে।


 করোনা ভাইরাস কে  প্রতিহত করতে বেনাপোল চেকপোষ্ট  দিয়ে সকল পাসপোর্ট যাত্রিদের ভারত ভ্রমন নিষধাজ্ঞা জারি করা হয়।দীর্ঘ ৪ মাস ২৩দিন পর ভারতীয় সরকারের শর্ত সাপেক্ষে তারা প্রবেশ করছে।


বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে ২৩৩ দেশে ফিরেছেন । বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ভারত ভ্রমনের শর্ত পূরন করলে কাগজপত্র সঠিক থাকলে ভারতে প্রবেশ করতে পারবে।

জাতীয় এর আরও খবর: