মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন।
মোঃ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক খাগড়াছড়ি জেলা ছাত্রদলের অধীনস্ত মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি গঠন হয়েছে,নুর মোহাম্মদ রাব্বি কে আহবায়ক , যুগ্ম আহবায়ক : জুয়েল খন্দকার, মোঃ ফারুক হোসেন, মোঃ শাহিন আলম, মোঃ সোহাগ এবং আব্দুর রহমান রানা কে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নব নির্বাচিত আহবায়ক কমিটি সমুহকে কমিটি অনুমোদনের তারিখ হতে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে তার অধীনস্থ ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি গঠণ করে জেলা ছাত্রদলের নিকট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।
মাটিরাঙ্গা পৌর কমিটি ব্যতিত পানছড়ি উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, তপনছরি গ্রীনহিল কলেজ, রামগড় উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি সরকারি কলেজ, দীঘিনালা উপজেলা, রামগড় পৌরসভা, মহালছড়ি সরকারি কলেজ, মহালছড়ি উপজেলা, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ, লক্ষীছড়ি উপজেলা, খাগড়াছড়ি পৌরসভা, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ, গুইমারা উপজেলা, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
