গাজীপুর মহানগর চাপুলিয়া ও ভূরুলিয়া মধ্যবর্তী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত -২।
গাজীপুর জেলা রিপোর্টারঃ
গাজীপুর মহানগর ২৪ ও ২৫ নং ওয়ার্ড মধ্যবর্তী এলাকা জামতলা শাঁখার দোকান সংলগ্ন ১০০গজ দক্ষিণ পাশ আসাদুল ও সামাদ /নুরুজ্জামান দুই গ্রুপের সংঘর্ষে আহত-২।এ ব্যাপারে উপস্থিত জনগণ মনির,মোস্তফা,ফিরোজ,জামিরুল সহ আরো অনেকে ঘটনা ঘটেছে তার সম্পর্কে বলেন। ঘটনা ঘটার পর স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে সামাদ/নুরুজ্জামান গ্রুপ পালিয়ে যায় বন বিভাগের ভিতর দিয়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ছেড়ে দেন এবং মোঃ রতন মিয়া পিতা মৃত আজাদুল তাহার অবস্থা আশঙ্কাজনক বিদায় ডাক্তার চিকিৎসার জন্য ঢাকা রেফাট করে দেন। এলাকার স্থানীয় লোকজন বলেন যে শাঁখার দোকান জামতলা থেকে দেওয়ানপাড়া পর্যন্ত রেলওয়ে দুই পাশের সম্পত্তিতে গড়ে উঠেছে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট সন্ধ্যা হলে নেমে আসে মাদক বিক্রয় সেবনকারীর দল ঢল। এলাকার লোকজন কিছু বলতে গেলে দেই তাদেরকে হুমকি। আরো বলেন যে আসাদুল গ্রুপ এবং সামাদ /নুরুজ্জামান গ্রুপ দুটি গ্রুপেই মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সাথে জড়িত এবং দুই গ্রুপের নামে একাধিক মাদক মামলা রহিয়াছে। মধ্য থেকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্রের কুপ খেলো রতন মিয়া । স্থানীয় জনগন শান্তিতে বসবাস করার জন্য সদর থানা,ও গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের সুদৃষ্টি কামনা করেন। উক্ত ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মোঃ রতন মিয়া আত্মীয়-স্বজন জানান তবে মামলা করার জন্য প্রস্তুতি চলিতেছে।
মোঃ শফিকুল ইসলাম
জেলা রিপোর্টার
