মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অাজিজুর রহমান
গত ১৮ আগষ্ট মৃত্যু বরন করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়।
নতুন চেয়ারম্যান তাহার পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয় সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়। ইতি মধ্যে তিনি সরকারি ভাবে ইন্ডিয়া ও যুক্তরাজ্য সফর করেছেন।
তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার (১৩,১৪ ও ১৫)নং ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ৫ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। জেলা পরিষদের প্রথম সভায় তিনি প্যানেল চেয়ারম্যান-১ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
