বাগেরহাটে তরুণ শিক্ষার্থীরা ফ্রী ফায়ার ও পাবজি গেমে ঝুঁকে পড়েছে।

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৮ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টার, মোঃপলাশ হাওলাদারঃ

  বিশ্বে এই মহামারী করোনা ভাইরাস এর কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াতে বাগেরহাট প্রত্যেকটি থানা উপজেলার শিক্ষার্থীরা দিনদিন লেখাপড়া থেকে অমনোযোগী হয়ে পড়ছে। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছে ইন্টারনেট ফাইটিং গেম ফ্রী ফায়ার পাবজি নামক গেমে।


১২ বছর থেকে ২৫ বছরের উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়ত এন্ড্রয়েড ফোন দিয়ে এসব গেমে আসক্ত হচ্ছে।


ফ্রী ফায়ার গেম অনুসারীর অনেকে বলেন,এ গেম আমাদের প্রথমে ভাল লাগত না। বন্ধুদের দেখাদেখি খেলতে গিয়ে এখন আমাদের নেশা হয়ে গেছে। এখন না খেলতে পারলে আমাদের অস্বত্বিকর মনে হয়। 


বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের এক শিক্ষার্থী তার বন্ধুদের সাথে খেলতে খেলতে ফ্রী ফায়ার পাবজি নামক এই গেম তার নেশা হয়ে যায়তার কাছে স্মার্ট  অ্যান্ড্রয়েড ফোন না থাকায় ওই শিক্ষার্থী তার ফ্যামিলির উপর একটি অ্যান্ড্রয়েড ফোনের দাবি করে। ফোন না দেওয়াতে বাবা-ছেলের সংঘর্ষে ছেলের মাথা ফেটে যায় শুধু মাথা আহত হয়ে ক্ষান্ত হয়নি তাকে ফোন কিনে দিতে হয়েছে। এমনটা প্রমাণ পাওয়া গেছে অনেক।


এসব বিদেশি গেম থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।

জাতীয় এর আরও খবর: