চিকিৎসক ডাঃ সিরাজুলের অকাল মৃত্যু।
ঝিকরগাছার বাঁকড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
ডাক্তার সিরাজুল ইসলাম, আজ দুপুর ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্ত্রী পুত্র-কন্যা ভাই বোন আত্মীয়স্বজনদের, শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
প্রসঙ্গত সমাজসেবক, শিক্ষানুরাগী সদ্য প্রয়াত
ডাক্তার সিরাজুল ইসলাম-
মুক্তারপুর-গোয়ালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি,
বাঁকড়া ডিগ্রী কলেজ ও বাঁকড়া হাইস্কুলের
গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী গাজী পরিবারের মরহুম শহর আলী গাজীর কৃতি সন্তান।
বাঁকড়া গ্রামের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম ইফাছ তুল্য মোড়লের বড় জামাতা, বাঁকড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, ইমান আলী (আমেরিকা প্রবাসী) ও ব্যবসায়ী কাসেম আলীর বড় বোনের স্বামী।
বাঁকড়া জে কে হাই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র।
বাঁকড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে গত এক মাস যশোর-খুলনা পরবর্তীতে বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩১৮/ বি ক্যাবিনে (সাবেক পিজি হাসপাতাল) গত ১০ই সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।
গোটা চিকিৎসা প্রক্রিয়ায় সার্বক্ষনিক সাথে থাকা একমাত্র পুত্রসন্তান শামসুল আরেফিন সবুজের মাধ্যমে তাঁর পিতার অকাল মৃত্যুর সংবাদ মোবাইলের মাধ্যমে কিছুক্ষণ আগে জানা যায়।
আমরা বাঁকড়া বাসী তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
হে দয়াময় মেহেরবান
স্বামী হারা স্ত্রী, পিতা হারা সন্তানদের, ভাই হারা ভাই-বোনদের ও তাঁর নিকট আত্মীয় স্বজন, রাজনৈতিক ও ব্যাবসায়িক শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য দিন, এই শোক সহিবার শক্তি দিন, ঘুরে দাঁড়াবার শক্তি দিন।
হে পরমকরুণাময়
ডাক্তার সিরাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসীব করুন-আমীন।
