রাজধানীতে বনানী'র আহমেদ টাওয়ারে আগুন।

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন   |   জাতীয়


প্রতিবেদকঃ

 রাজধানী ঢাকার বনানীর ২৮ তলাবিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। রবিবার ( ২০ সেপ্টেম্বর ) বেলা ১১:৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১:৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

জাতীয় এর আরও খবর: