যশোরের ঝিকরগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় আ"লীগের উদ্যোগে নাভারন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণমানুষের নেতা (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)ডাক্তার অধ্যাপক নাসিরউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাটি ও মানুষের নেতা,উপজেলা পরিষদের চেয়ারম্যান,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি,আজাহার আলী।সাবেক ছাত্রলীগ সভাপতি বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,রফিকুল ইসলাম বাপ্পী।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম রেজা।
যুবলীগ নেতা হক সাহেব, যুবলীগ নেতা আরিফুজ্জামান সন্টু, ছাত্রলীগ সভাপতি এহেসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ
এবং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
