শরীয়তপুর গোসাইরহাটে স্বাস্থ্য সহকারী হত্যা বিচারের দাবীতে বিক্ষোভ, সংবাদ সম্মেলন।

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:১০ অপরাহ্ন   |   জাতীয়


শরীয়তপুর প্রতিনিধিঃ

 শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী ইলিয়াস কাঞ্চন টিটু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। 

জানাযায় চলতি বছরের ৪ সেপ্টেম্বর রাত্রে অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে টিটু। তার এই মৃত্যুর প্রতিবাদে হত্যাকারীদের কঠোর বিচার, দ্রুত সময়ের মধ্যে সকল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা নাগেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, নাগেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েতুল করিম মিলু ও বর্তমান চেয়ারম্যান মহাসিন সরদারসহ এলাকাবাসি। নিহতের বাবার দাবি তার ছেলেকে গভীর রাতে ৭/৮ জন লোক কথা বলার জন্য ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে হত্যা করে। এ সময় টিটুর মা কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার ছেলের হত্যা কারিদের দ্রুত বিচারের দাবি জানান l 

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর টিটুর মৃত্যুর পর গোসাইরহাট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের পরিবার শরীয়তপুর কোর্টে ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জাহিদ খান নামের দ্বিতীয় আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে l দ্রুত সময়ে সকল আসামিকে গ্রেফতার করে ন্যায় বিচার পেতে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

জাতীয় এর আরও খবর: