নোয়াখালীর সোনাইমুড়িতে ধর্ষণের শিকার তরুণী!

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৬:০২ অপরাহ্ন   |   জাতীয়


মোরশেদ আলম,(নোয়াখালী) সোনাইমুড়ীঃ

 নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর (বাগপাঁচরা) এক তরুণী ধর্ষণের শিকার হয়। 

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর (বাগপাঁচরা) গ্রামের  শিরিন আক্তার (১৮) পিতা: জয়নাল আহমেদ তিনি গত ২৭- ই সেপ্টেম্বর (রবিবার) সকালে নান্দিয়াপাড়া বড় ভাইয়ের ভাড়া বাসায় আসে । এবং সেদিন থেকে সেখানে অবস্থান করে ।মেয়টির বড় ভাই রিক্সা চালক এবং তার স্ত্রী একজন নার্স । গতকাল ১লা অক্টোবর (বৃহস্পতিবার) প্রতিদিনের ন্যায় বড় ভাই ও তার স্ত্রী কাজের জন্য বের হয়। তারা বাসায় না থাকার কারণে আনুমানিক সন্ধ্যা ৭ টায় লম্পট ইয়াছিন আহমেদ (৩৫) পিতা: আকরাম হোসেন গ্রাম:নান্দিয়াপাড়া । তাদের খালি বাসায় ঢুকে ভিকটিম শিরিন আক্তার(১৮) কে জোর পূর্বক ধর্ষণ করে । পরে শিরিন আক্তার চিৎকার শুরু করলে তার চিৎকার শুনে স্থানীয়  এলাকাবাসী ছুটে আসে।


স্থানীয়রা জানায়, মেয়েটার চিৎকার শুনে তারা ছুটে যায়  এবং তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ইয়াছিন পালিয়ে যায়। এবং তারা  পুলিশকে বিষয়টি অবহিত করে । পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে তদন্ত করে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালায় । পরে রাতে এলাকাবাসী ঐ ধর্ষক ইয়াছিন কে ধরে পুলিশে সোপর্দ করে । বর্তমানে সে সোনাইমুড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে ।


সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে  আমরা সত্যতা পেয়েছি এবং ধর্ষক ইয়াসিনকে আটক করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই মামলার প্রক্রিয়া চলছে। আমরা এই ধরনের নিকৃষ্ট ঘটনার তিব্র নিন্দা জানাই।  পাশাপাশি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।

জাতীয় এর আরও খবর: