নড়াইলের কালিয়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৭:১৭ অপরাহ্ন   |   জাতীয়


নড়াইল প্রতিনিধিঃ

 নড়াইলের কালিয়ায় মধুমতী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন  নড়াগাতি থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায় শুক্রবার (২ অক্টোবার)  আনুমানিক সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চর-ডুমুরিয়া মধুমতী নদীতে একটি  লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিকে খবর দেয়। নড়াগাতি থানার অফিসার এস  আই সনজিব ও বড়দিয়া নৌ পুলিশের এস,আই আসাদুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের  জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে  পাঠানো হয়েছে। এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশের এস,আই আসাদুজ্জামান বলেন, সকালে স্থানীয় লোকজন  খবর দিলে আমরা ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর  হাসপাতালে প্রেরন করা হয়েছে । লাশটির পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যাবস্থা  নেওয়া হবে ।


জাতীয় এর আরও খবর: