রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ।
লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক হাসানুল ইসলামের বিরুদ্ধে অত্র ব্যাংকের চেয়ারম্যানের নিকট আজ বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভূক্তভোগি। ভূক্তভোগি রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও রাজশাহী মহানগর সম্মিলিত মহিলা জোটের সমন্বয়ক সাহাবুল সরকার টুটুল। তিনি বলেন, হাসানুল ইসলাম প্রতিটি গ্রাহকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন। কেউ ঋণ বিষয়ে পরামর্শ নিতে গেলেও তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করেন।
তিনি লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, রাজশাহীর মোহনপুর উপজেলার সাইপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ইতিপূর্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল অফিস হতে পর পর চারবার ঋন নিয়ে নিয়ম মাফিক পরিশোধ করেন । তিনি কখনো ঋন খেলাপি হননি। অথচ পঞ্চমবার ঋন নিতে গেলে তাকে ফিরিয়ে দেয়া হয়।
ডি.এস.আর খামারের মালিক সাহাবুল সরকার টুটুল ঋন প্রদান বিষয়ে পরামর্শ নিতে গেলে তার সাথেও হাসানুল ইসলাম অত্যন্ত খারাপ আচরণ করেন। এই ধরনের অফিসার যদি কোন অফিসে থাকে তাহলে সে অফিসের মারাত্বক ক্ষতি হবে। এই ধরনের অফিসারকে গুরুত্বপূর্ণ স্থান থেকে অপসারণ করে যেখানে কাজ কম সেই টেবিলে স্থানান্তরের জন্য চেয়ারম্যান এর নিকট দাবী জানান তিনি। অভিযোগ প্রদানে সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, আনোয়ার ও জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এ বিষয় জানতে হাসানুল ইসলামের সাথে মোবাইলে যোগযোগ করলে তিনি মোবাইল কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
