মেহেরপুরে নতুন ৬ জন করোনা আক্রান্ত, মোট ৬২৪।

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০১:১২ অপরাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

 মেহেরপুর নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২জন, ১ জন গাংনী উপজেলার এবং ৩ জন মুজিবনগর উপজেলার বাসিন্দা।


সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষায় রিপোর্টের মধ্যে নেগেটিভ আসে ১৬ জনের। আর পজেটিভ আসে ৬ জনের। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ৪২৮০টি, ফলাফল এসেছে ৪১৯৮টি, সর্বমোট পজিটিভ ৬২৪ জন, মৃত্যু ১৬, ট্রান্সফার্ড ৪৯ জন। বর্তমানে আক্রান্ত রয়েছেন ২৪ জন । এদের মধ্যে সদওে ৯জন, মুজিবনগরে ১০ জন এবং গাংনীতে ৫ জন।


ভিন্ন সূূত্রে পাওয়া আক্রান্তরা হলেন- গাংনীর ভাটপাড়ার নাজিফা (০৫), মুজিবনগর উপজেলার,, জমির উদ্দীন (৫০), সাইফুল ইসলাম (৫৪), মিন্টু মিয়া (৩৮), সদর উপজেলার নুরজাহান হক (৫৫), সাহেবপুরের আবু তাহের (৬০)। এদের মধ্যে আবু তাহের রবিবার মৃত্যুবরণ করেছেন।

জাতীয় এর আরও খবর: