বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে সোনাইমুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ।

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০২:৩৩ অপরাহ্ন   |   জাতীয়


মোরশেদ আলম, (নোয়াখালী) সোনাইমুড়ী প্রতিনিধিঃ

 নোয়াখালী বেগমগঞ্জ মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন ও সারাদেশে ধর্ষণের প্রতিবাদে সোমবার বিকাল ৫ টায় সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ।  

প্রতিবাদ মিছিলটি সোনাইমুড়ী ডিবি রোড ও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সোনাইমুড়ী বাইপাসে মানববন্ধনে সামিল হয়। এসময় সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শ্যামন উদ্দীনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, সোনাইমুড়ী নোয়াখালী জেলা যুবলীগের সদস্য আওয়ামীলীগ নেতা মোঃ আবু সায়েম,

 এ সময় বক্তারা বলেন ধর্ষণকারীর কোনো দল নেই । নোয়াখালীর মাটিকে যারা কলঙ্কিত করেছে, তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ক্রসফায়ার দেওয়া হোক । তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌরসভার যুবলীগের সভাপতি শামসুল আলম দয়াল, পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক,শাহাব উদ্দিন, সহ-সভাপতি সাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেফজুর রহমান রিজভী,আরিফ হোসাইন, পৌঁরসভা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সম্রাট,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ , সোনাইমুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান সজিব সহ আরো অনেকে ।

জাতীয় এর আরও খবর: