দেশ ব্যাপি চলমান ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নাগরিক সংসদ এর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।
সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাহিম ভাই এর নির্দেশে আজ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাস স্টাণ্ডে দেশ ব্যাপি চলমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড নিশ্চিত করার জন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ নাগরিক সংসদ এর ঝিনাইদহ জেলা ও শৈলকুপা উপজেলা কমিটির সকল নেতা কর্মী যোগদান করেন। সমাবেশ বক্তারা বলেছেন ধর্ষকের কোন দল থাকতে পারে না। তাই সরকারের কাছে বিনিত অনুরোধ জানান ধর্ষক দের মৃত্যু দণ্ড নিশ্চিত করতে হবে।
