সিরাজগঞ্জে RAB এর অভিযানে ২ বেকারী মালিকের জরিমানা।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০১:২১ পূর্বাহ্ন   |   জাতীয়


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এ অর্থদন্ডাদেশ দেন।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা ফ্লাওয়ার ফুডস্ ও এনজেল ফুডস্ বেকারিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ওই দুটি প্রতিষ্ঠানের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অপরাধে ৫০ হাজার টাকা করে টাকা জরিমানা করা হয়।

জাতীয় এর আরও খবর: