ঝিকরগাছার বাঁকড়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ দায়ের।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০১:২৫ পূর্বাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে, রাকিব হোসেন নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে বেধড়ক মারপিট করে আহত করেছে, ইমন সরদার ও মামুনসহ কয়েক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


জানা যায়, উপজেলার সোনাকুড় গ্রামের আজারুলের ছেলে রাকিব হোসেন, গত ৩ অক্টোবর সকাল দশটার দিকে বাঁকড়া ডিগ্রী কলেজ থেকে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাঁকড়া বাজারের তরকারি পট্রি রাস্তার, রঞ্জন ডাক্তারের দোকান সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা, উপজেলার হাজিরবাগ গ্রামের আইয়ুব মাস্টারের ছেলে ইমন হোসেন ও একই গ্রামের মিন্টু রহমানের ছেলে মামুন হোসেন, তার উপর হামলা করে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারপিট করে ফুলা জখম করেছে। 


এসময় রাকিবের আত্মচিৎকারে পাশের দোকানদাররা এসে রাকিবকে রক্ষা করে। এ ঘটনায় রাকিব বাদী হয়ে ইমন সরদার, মামুনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এদিকে ইমন মামুনসহ চারপাঁচ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্রটি ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে, এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


তিনি আরো জানায় নারীর উপর অত্যাচার নির্যাতন করা, দোকানপাট ভাঙচুর করা,  ও চাঁদা বাজী করা, তাদের নৃত‍্যদিনের স্বভাব হয়ে দাড়িয়েছে। সম্প্রতি বাঁকড়া বাজারের সিরাজুলের ফলের দোকান ভাঙচুর করেছে। চক্রটির মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঐ চক্রের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে বলে রাকিব প্রতিনিধিকে জানিয়েছে।


এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহাসানুল হাবিব শিপলুর সাথে কথা হলে তিনি বলেন, হাজিরবাগে ছাত্রলীগের কোন কমিটি নেই বা হয়নি। তারা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করলে তারাই দায়ভার বহন করবে। উপজেলা ছাত্রলীগ কোন দায়ভার নিবে না।

জাতীয় এর আরও খবর: