গোপালগঞ্জ জেলাঋ শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল দুস্থ ও শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা সমাজসেবার উপ-পরিচালক সমীর মল্লিক, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আল-আমিন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মানব রঞ্জন বাছাড় এ সময় বক্তব্য
