সকল নির্যাতিত মানুষের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি আনিছুর রহমান
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিছুর রহমানতালুকদার খোকন বলেছেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তিনি সকল নির্যাতিত মানুষের প্রতিনিধি ও অভিভাবক।"
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আন্দোলনে হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদীপ বিশ্বাস, কালকিনি থানার তদন্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিএনপি নেতা মিজান বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ সরদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
