যশোর আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার, ১ টি বাইক উদ্ধার
মনা যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল(৩ মার্চ) রাতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি নীল রংয়ের YAMAHA FZs 150cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিঃ)/শেখ আল-আমিন সংগীয় কং/১২৭৪ আঃ সামাদ, কং/৮৪৭ মোঃ হেকমত আলী, সর্ব শার্শা খানা পুলিশের একটি চৌকস দল ৩ মার্চ রাত ১০’৫০ মিনিটের দিকে উপজেলার যাদবপুর গ্রামস্থ (নাভারণ সাতক্ষীরা মোড়) রাবেয়া সুপার মার্কেটের নিচতলায় ‘শফি মটরস ওয়ার্কসপ’ গ্যারেজের ভিতরে পৌছালে,ঐ ওয়ার্কশপের অভ্যন্তরে দুইজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলতে দেখে।
তখন উক্ত ব্যক্তিদ্বয় পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের’ কে ধরে ফেলে এবং উক্ত নীল রংয়ের YAMAHA FZs 150cc মোটরসাইকেলটি সেখান থেকে উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের নাম- ১) মো. মনিরুজ্জামান (৩৭), পিতা-মো. আ. আজিজ গাজী, সাং-ছোট ভেটখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ২) মো. রাকিব হোসেন (১৯), পিতা-মো. ইব্রাহিম মোড়ল, সাং-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যশোরসহ আশেপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সিন্ডিকেট চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এবং উক্ত অভিযানের সময় পলাতক আসামী মো. শফিয়ার রহমান (৪৩), পিতা-সান্দার আলী, সাং নাভারণ রেল বাজার, খানা-শার্শা, জেলা-যশোর, এবং মো. খলিল গাজী (৪৬), পিতা-মৃত আ. জব্বার গাজী, সাং-চন্ডিপুর, খানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি চুরি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬ তারিখ-০৪/০৩/২০২৬ ধারা- ৩৮০/৪১১/৪১৩/৬৪ পেনাল কোড ১৮৬০ শার্শা থানা,যশোর।
এদিকে,জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে মোটরসাইকেলের মালিক মে. এনায়েতুল ইসলাম (৫৮), পিতা-মৃত ইউসুফ আহম্মেদ, সাং-ছোট বয়রা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মোটরসাইকেলটি সনাক্ত করে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মারুফ হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ দমনে শার্শা থানা পুলিশ সর্বদা তৎপর। মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীদ্বয় কে বিকালে যশোর জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
