উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন   |   জেলার খবর


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদাগর এক্সপ্রেস লিমিটেড এর ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অবস্থিত ট্রান্সপোর্টটির শাখা অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। 

জানা গেছে, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সদাগর ট্রান্সপোর্টে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থান থেকে বুকিং নেওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল হাতেনাতে ধরে ফেলেন তারা। এ সমস্ত জাল সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছিল।

অভিযানে ২৭ বস্তাতে প্রায় ২৭০ পিস জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। পরে জব্দকৃত মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালত ট্রান্সপোর্টের ম্যানেজার সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট এটিএম আরিফ।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এ সময় বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। এ জাল প্রাণীজ সম্পদের জন্য  খুবই ক্ষতিকর।

জেলার খবর এর আরও খবর: