নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধের চাপ, গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ RinBox-এর বিরুদ্ধে

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন   |   জেলার খবর



 অর্থ থেকে অতিরিক্ত প্রসেসিং ফি কর্তন এবং নির্ধারিত সময়ের আগেই টাকা পরিশোধে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ঋণের টাকা পরিশোধ নিয়ে কথা বলার একপর্যায়ে গ্রাহককে তাঁর পরিবারের সদস্যদের ফোন করার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগীর দেওয়া ঋণসংক্রান্ত স্ক্রিনশট অনুযায়ী, অ্যাপে ৩ হাজার টাকা ঋণের পরিমাণ দেখানো হলেও তাঁর বিকাশ হিসাবে জমা হয়েছে মাত্র ১ হাজার ৮০০ টাকা। বাকি ১ হাজার ২০০ টাকা প্রসেসিং ফি হিসেবে কেটে রাখা হয়েছে বলে ঋণের বিবরণে উল্লেখ রয়েছে।


অ্যাপের তথ্য অনুযায়ী, ঋণের মেয়াদ ছিল ৭ দিন এবং পরিশোধের নির্ধারিত শেষ তারিখ ছিল ২১ নভেম্বর ২০২৬। পরিশোধযোগ্য মোট অর্থ দেখানো হয় ২ হাজার ৪০০ টাকা।


তবে ভুক্তভোগীর অভিযোগ, নির্ধারিত শেষ তারিখ ২১ নভেম্বর থাকা সত্ত্বেও ২০ নভেম্বরই তাঁকে ঋণের টাকা পরিশোধের জন্য বারবার চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি ৬০০ টাকা পরিশোধ করেন। এরপরও বাকি টাকা দ্রুত পরিশোধের জন্য তাঁকে চাপ দেওয়া হতে থাকে।


ভুক্তভোগীর দেওয়া WhatsApp কথোপকথনের স্ক্রিনশটে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাঁর পরিবারের সদস্যদের ফোন করা, কল ও SMS বম্বিং এবং আরও সমস্যায় ফেলার হুমকি দিয়েছেন। এমনকি গ্রাহকের ফোনের বিভিন্ন তথ্য ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগীর প্রশ্ন, অ্যাপে যখন ঋণ পরিশোধের শেষ তারিখ ২১ নভেম্বর উল্লেখ রয়েছে, তখন ২০ নভেম্বর কেন তাঁকে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে? নির্ধারিত সময়ের আগেই টাকা আদায়ের জন্য গ্রাহককে ভয়ভীতি দেখানোর অধিকার তাদের কে দিয়েছে?


প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা


এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন, বাংলাদেশ ব্যাংক এবং সাইবার অপরাধ তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, RinBox-এর ঋণ কার্যক্রমের বৈধতা যাচাই এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।


ডিজিটাল ঋণসেবার নামে কোনো গ্রাহক যেন ভয়ভীতি, অযৌক্তিক চাপ কিংবা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


এ বিষয়ে RinBox কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

জেলার খবর এর আরও খবর: