বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার কমিটি গঠন
জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সলঙ্গা থানামোড়ের আছিয়া-বছির মেডিকেল সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম জিন্নাহ'র সভাপতিত্বে এবংএস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মহসীন আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ,সহ-সভাপতি আব্দুল আজিজ,ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান,সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ,প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ অনেকে। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম নূরমোহাম্মদ,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন হিরন এবং এস.এম ফারুক হায়দারকে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সলঙ্গা থানার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সকল দাবি আদায়ের চেষ্টা করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটিসহ সিরাজগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন,একটি সুস্থ্য সবল জনগোষ্ঠীই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,রোগ প্রতিরোধ মূলক প্রয়োজনীয় পদক্ষেপ এবং যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের প্রতি সরকার ও সংশ্লিষ্টগণ আরো সচেষ্ট হবেন বলে আমরা আশা করছি।
