শুভ উদ্বোধন — খিয়ারডাঙ্গা বকশী জামে মসজিদ
বদরগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান,
রংপুরের বদরগঞ্জ উপজেলার খিয়ারডাঙ্গা বকশী জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধন করেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ান হক, আহ্বায়ক, পৌর বিএনপি এবং খোরশেদ আলম বকশী, সভাপতি, বকশীপাড়া জামে মসজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর বকশী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বদরগঞ্জ উপজেলা শাখা।
শুভ উদ্বোধনের পর মসজিদে নামাজ আদায় করা হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
খিয়ারডাঙ্গা বকশী জামে মসজিদের শুভ উদ্বোধনে এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
