উল্লাপাড়ায় পুকুরে অজ্ঞাত বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনের ওভারব্রিজের নিচের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

আজ সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেলার খবর এর আরও খবর: