প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসির এজিএম আব্দুল মান্নানের অনুকরণীয় পথচলা

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর


জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ :

জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করণে বীমা একটি অন্যতম শক্তিশালী স্তম্ভ। আর এই স্তম্ভকে যারা তাদের সততা, মেধা ও কর্মনিষ্ঠা দিয়ে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র মোঃ আব্দুল মান্নান। তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সহকারী মহাব্যবস্থাপক এজিএম হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

জ্ঞান গর্ভ ও বিচক্ষণ এই ব্যক্তিত্ব বিগত দীর্ঘ ১৪ বছর ধরে বীমা শিল্পে ন্যায়-নিষ্ঠা, সততা এবং স্বচ্ছতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করার এক মহান ব্রত নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ করছেন।

বহুমাত্রিক বীমা সেবায় অনন্য অবদান

মোঃ আব্দুল মান্নান কেবল একজন বীমা কর্মকর্তাই নন, বরং একজন দক্ষ দূরদর্শী উপদেষ্টা। সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রয়োজন অনুধাবন করে তিনি বিভিন্ন জন  কল্যাণমুখী বীমা সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তার তত্ত্বাবধানে পরিচালিত প্রধান বীমা পরিকল্পনা গুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা : মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য। অসুস্থতা বা আপদ কালীন সময়ে চিকিৎসার ব্যয়ভার বহন করে সাধারণ মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখতে তিনি এই বীমা সেবাটি অত্যন্ত দক্ষতার সাথে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

শিক্ষা বীমাঃ  সন্তানের ভবিষ্যৎ ও সুশিক্ষা একটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন। কোনো আকস্মিক বিপর্যয়েও যেন সন্তানের পড়াশোনা থমকে না যায়, সেই দূরদর্শী ভাবনা থেকে শিক্ষা বীমার মাধ্যমে শত শত পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করছেন তিনি।

পেনশন বীমাঃ কর্মজীবন শেষে বার্ধক্যে যেন কাউকে অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য একটি সুনির্দিষ্ট ও নিরাপদ আর্থিক সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করছেন তার পেনশন বীমা পরিকল্পনার মাধ্যমে।

হজ  বীমাঃ  ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র হজ পালনের আজীবন স্বপ্ন পূরণে সাধারণ মানুষকে এক চমৎকার ও সুশৃঙ্খল আর্থিক সঞ্চয়ের পথ দেখাচ্ছেন তিনি।

সততা ও নিষ্ঠার প্রতীক

বীমা শিল্পের মূল ভিত্তি হলো 'বিশ্বাস। মোঃ আব্দুল মান্নান তার দীর্ঘ ১৪ বছরের কর্মজীবনে এই বিশ্বাসকে ধারণ করেছেন অত্যন্ত পবিত্রতার সাথে। তার এই বিচক্ষণ পথচলা প্রমাণ করে যে, সততা এবং গ্রাহক সেবার মানসিকতা থাকলে যেকোনো পেশাকেই মানব কল্যাণের এক মহান সোপানে রূপান্তর করা সম্ভব।

তার এই দীর্ঘ ও গৌরব ময় পথচলা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অগ্রযাত্রাকে যেমন বেগবান করেছে, তেমনি নতুন প্রজন্মের বীমা কর্মীদের জন্য তৈরি করেছে এক অনুকরণীয় আদর্শ। সততা ও নিষ্ঠার এই ধারা অব্যাহত রেখে তিনি আগামী দিনেও জন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন—এটাই সবার প্রত্যাশা।

জেলার খবর এর আরও খবর: