সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্ভোধন

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন   |   জেলার খবর


নীলফামারী জেলা প্রতিনিধি, 


শিক্ষার্থী তথা সকল স্তরের মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী এবং জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করণের লক্ষ্যে বই মেলার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) থেকে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির পূর্ব পার্শ্বে খেলার মাঠে এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি।



মেলার আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মেলায় বইয়ের পাশাপাশি শিল্পকর্ম সামগ্রী প্রদর্শন ও বিক্রয়, পিঠা মেলা, বিজনেস প্রপ্রোজাল, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।


 আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়ে এ মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আর প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ মেলায় প্রবেশের সুযোগ পাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ব্যতিত সকল সাধারণ মানুষের ২০ টাকা মূল্যমানের টিকিটের বিনিময়ে মেলায় প্রবেশের সুযোগ রয়েছে।

জেলার খবর এর আরও খবর: