সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন   |   জেলার খবর


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় আধুনিক প্রযুক্তিনির্ভর সোলার ও ব্যাটারিচালিত যানবাহনের যন্ত্রাংশের নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা সলঙ্গা থানা সদর গরুর হাটার পশ্চিমে সলঙ্গা-নিমগাছি সড়কে অবস্থিত প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক,সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এবারের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার সহন।এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম,দুলাল  উদ্দিন আহমেদ,জেলা বিএনপি'র উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আফিকুল ইসলাম আনজির,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হোসেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,  থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমনসহ অনেকে।প্রতিষ্ঠানটিতে সোলার প্যানেল,হাইব্রিড ইনভার্টার,লিথিয়াম ব্যাটারি,বিএলডিসি ফ্যান,কনভার্শন কিট,সোলার সেচপাম্প এবং অটো-মিশুক ও ভ্যানের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাইকারি ও খুচরা বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।এ সময় সলঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসায়ী,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সলঙ্গায় নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: সোহাগ রানা বলেন,বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব প্রযুক্তিপণ্যের চাহিদার কথা বিবেচনা করেই সলঙ্গায় আধুনিক ও মানসম্মত পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছি।গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভালো মানের সোলার প্যানেল, ইনভার্টার,লিথিয়াম ব্যাটারি ও অটো-ভ্যানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সুলভ মূল্যে সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।আমরা শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েও পাশে থাকতে চাই।সততা,গুণগত মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটিকে একটি নির্ভরযোগ্য ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।তিনি আরও বলেন,সলঙ্গাসহ আশপাশের এলাকার ক্রেতা ও ব্যবসায়ীদের যেন প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য দূরে যেতে না হয়,সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। প্রতিষ্ঠানটির সফলতার জন্য সবার দোয়া,ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন তিনি।

জেলার খবর এর আরও খবর: