কালকিনিতে জামাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের লাকি কুপন ড্র অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 
মাদারীপুরের কালকিনিতে জামাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়ালটন শো-রুমের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লাকি কুপন ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় কালকিনি ডাকবাংলো মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জামাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. জামাল শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি র‍্যাফেল ড্র পরিচালনা করেন এবং বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

লাকি কুপন ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি ওয়ালটন রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ওয়াশিং মেশিন প্রদান করা হয়। এছাড়াও আরও ৩০ জন বিজয়ীর মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে উপস্থিত দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ক্রেতা ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: