সকল শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের ঈদুল আযহার শুভেচ্ছা: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

 প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন   |   শিক্ষা


হাফেজা খানম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা বহন করে। কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানবতার কল্যাণে আত্মনিয়োগের প্রেরণা লাভ করে।

তারা আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে ইসলামের প্রকৃত সৌন্দর্য। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুভেচ্ছা বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষা এর আরও খবর: