সাংবাদিক কন্যা নুসাইবা এসএসসিতে এ প্লাস পেয়েছে
জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার প্রকাশকের ছোট মেয়ে নুসাইবা হক। সে তাড়াশের বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতেই ভালো ফলাফল করে এসেছে। নিয়মিত পড়াশোনা,অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবেই এবারের সাফল্য এসেছে বলে জানিয়েছেন তার বাবা-মা। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক সহযোগীতা ও দিকনির্দেশনার কথাও তারা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। মেয়ের এমন সাফল্যে গর্বিত তার বাবা-মা। নুসাইবার বাবা নুরুল হক নয়ন একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নুসাইবা আরও ভালো ফলাফল অর্জন করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষক,সহপাঠী,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
