ব্রাজিলিয়ান উইলিয়ানকে কেনার ইঙ্গিত দিল পিএসজি।
স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
নেইমারকে কেনার জন্য প্রয়োজন ১৭৫ মিলিয়ন ইউরো। পিএসজি এখন জানে যে বার্সালোনার ক্ষমতা নেই এত টাকা দিয়ে নেইমারকে কেনার। বার্সা নিজেরাও জানে যে নেইমারের জন্য খরচ করার মত এত টাকা নেই তাদের। সেজন্য তারা লাউটারো মার্তিনেজের ডিলকেই বেশি প্রাধান্য দিচ্ছে।
পিএসজি নেইমারের জন্য নতুন চুক্তির অফার দিয়ে রেখেছে। কিন্তু নেইমার যদি তাকে সাইন নাও করে তাহলেও নেইমারকে এই মৌসুমে হারাতে হবে না বলেই ধরে নিয়েছে দলটি।
কিন্তু যদি কোন ভাবে নেইমার চলে যেতেই চায় এবং পিএসজি বাধ্য হয় তাকে ছাড়ার জন্য তাহলে কি করবে পিএসজি?
ফ্রান্সের গনমাধ্যম লে টেন স্পোর্ট জানিয়েছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ইতোমধ্যে ভেবে রেখেছেন নেইমার চলে গেলে কাকে কেনা যায়। সেই তারকা হচ্ছেন উইলিয়ান যিনি এই মৌসুম শেষেই চেলসি ছাড়বেন। তাকে ফ্রিতেই নিতে পারবে পিএসজি।
তাই নেইমারের রিপ্লেস হিসেবে তারা উইলিয়ানকেই বেছে নিবে।
