ডাসারে সোনালী ব্যাংক পিএলসি শাখার শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন   |   প্রশাসন


সাহাদাত হোসেন ওয়াসিম, কালকিনি প্রতিনিধি 

মাদারীপুরের ডাসারে সোনালী ব্যাংক পি এল সি ১২৩৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন  সোনালী ব্যাংক পিএলসি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত আলী খান।

রবিবার (১৪ জুন) দুপুরে উদ্বোধন শেষে উপজেলা পরিষদ ভবনের হল রুমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  খন্দকার মাশুকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুন ইসলাম সঞ্চালনা করেন মাদারীপুরের সোনালী ব্যাংক পি এল সি শাখার প্রিন্সিপাল অফিসার মিল্টন মন্ডল।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ, ডাসার উপজেলা সোনালী ব্যাংক পিএলসি ম্যানেজার আবদুল কাইউম, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ খানসহ   মাদারীপুর জেলা সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা এবং ডাসার সরকারী মহিলা কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও স্থানীয় সেবা গ্রহীতারা।

প্রশাসন এর আরও খবর: