কালকিনিতে "মা" সমাবেশ অনুষ্ঠিত
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গর্ভবতী নারীদের নিয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্পেশাল মা সমাবেশের উদ্যোগ গ্রহণকারী মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার এমসিএইচ মাদারীপুর ডাঃ আবুদুল্লাহ আকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কালকিনি মাদারীপুর। সভাটি বাস্তবায়ন করেন শিকারমঙ্গল ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ।
গর্ভবতী সেবা ৩৫ জন প্রসূতি ও ০৮ জন আইউডিসহ মোট ৪৪ জনকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
