ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আফজাল হোসেন
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এই কমিটি শনিবার রাতে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মাদারীপুরের ডাসার উপজেলার কৃতি সন্তান আফজাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এ সাফল্যে নিজ এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
প্রতিক্রিয়ায় আফজাল হোসেন বলেন, “আমি চেষ্টা করব আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
